20% ছাড়
বিরহ নামের খামে
লেখক:
অনিন্দিতা অনি
বইটি সম্পর্কে
বিরহ যখন চিঠি হয়ে জমে থাকে মনে—‘বিরহ নামের খামে’ সেই না-বলা অনুভূতির কবিতা।
ক্যাশ অন ডেলিভারি
বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন
নিরাপদ প্যাকেজিং
বইয়ের সুরক্ষায় বিশেষ প্যাকেজিং
সারাদেশে হোম ডেলিভারি
দ্রুততম সময়ে কুরিয়ার ডেলিভারি
কিছু বিচ্ছেদ শেষ হয়ে যায়, কিন্তু তার শব্দগুলো মনের মধ্যে বহু বছর ধরে বেঁচে থাকে। না-পাওয়া ভালোবাসা, ছুঁতে গিয়েও হারিয়ে ফেলা মানুষ আর দীর্ঘ অপেক্ষার অনুভূতিগুলো কখনো কবিতাতেই সবচেয়ে আপন হয়ে ওঠে।
‘বিরহ নামের খামে’ তেমনই বিরহের কবিতাকে এক মলাটে এনে পাঠকের কাছে পৌঁছে দিয়েছে। অনিন্দিতার শব্দে ভালোবাসার অভাব, স্মৃতি এবং নীরব অনুভূতির যে সুর তৈরি হয়, তা ব্যক্তিগত চিঠির মতো মনে লাগতে পারে। মনখারাপের দিনে নিজের অনুভূতির ভাষা খুঁজতে চাইলে খুলে দেখুন এই খাম।
আপনার পড়ার তালিকা পূর্ণাঙ্গ করুন
একসঙ্গে কিনতে পারেন
পছন্দের বইগুলো নির্বাচন করুন। শুধুমাত্র টিক দেওয়া বইগুলোই কার্টে যুক্ত হবে।
সম্পর্কিত বইসমূহ
আরও পড়তে পারেন
এই বিষয়ের আরও কিছু সেরা বই
৳160
৳200

Mohua Mim –
বই: বিরহ নামের খামে। কলমে: অনিন্দিতা অনি। প্রজন্ম পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি অমর একুশে বই মেলা-২০২৩ এ ০৮ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য- ২০০ টাকা। বইটি রকমারি থেকেও অর্ডার করতে পারবেন বিশেষ ছাড়ে। এটা কবির প্রথম কাব্যগ্রন্থ। ৫৭ টি কবিতার বইটি ৮০ পৃষ্ঠার। অসম্ভব সুন্দর বইয়ের মলাটটি যে কাউকে আকর্ষণ করবে। তাৎক্ষণিক ভাবে দেখতে গেলে,বইটির নামের সাথে এর লেখার কিছুটা অমিল আছে। বিরহ নামের খামে- নামটা হলেও বইটির পরতে পরতে ভালোবাসার কথা আছে। না পাওয়ার হাহাকার যেমন আছে তেমন নিজেকে নিজের দেয়া স্বান্তনাও আছে। আছে একাকি মনের কথা, দ্রোহের কথা, অতৃপ্ত আত্মার একটা শরীরে আটকে থাকার ব্যাথা। আছে নামের সাথে মিল রেখে বিরহ। আর গভীরভাবে যদি দেখেন তবে স্বার্থক নামের মুগ্ধকর বই। বিরহ যত গভীর বুঝতে হবে হৃদয়ের টানও তত প্রবল। বইটি শুধু যারা বিরহী তাদের জন্য নয়। প্রতিটি ভালোবাসাপূর্ণ হৃদয়ের জন্যও বইটা দারুন। কবির কথা গুলো স্বাভাবিক ও সাধারণ মানুষের মতো। কাব্য হলেও কাব্যিক শব্দ তিনি যেন ইচ্ছে করেই কম ব্যবহার করেছেন। লেখিকা ও বইটির জন্য শুভকামনা।
আজমিন আক্তার ইভা –
জীবনের প্রত্যেকটি উপাদান আর উপাত্ত নিয়ে যার সৃষ্টি, তা হলো কবিতা। যার পরতে পরতে মিশে থাকে এমন সব অনুভূতি যা অনেক পাঠকই ভাষায় প্রকাশ করতে পারেনা। পাঠকের মনের অজানা কথাগুলোই যেন ভেসে উঠে পঙক্তি হয়ে কবির কবিতার। কবিরা অনায়সেই প্রকাশ করে থাকেন তা। বলছিলাম, ‘বিরহ নামের খামে’র কথা। এটি অনিন্দিতা অনির প্রথম কাব্যগ্রন্থ। যেখানে স্থান পেয়েছে ৫৭টি চমৎকার কবিতা। কবিতার কিছু লাইন উল্লেখ করছি— ১. আমার আমিকে ঢেকে রেখেছিলাম মুখোশে তুমি এসে বললে, প্রকাশিত হও!. সেই প্রথম – তাই নিজেকে মেললাম অবারিত প্রান্তরে, বেলা শেষে তুমি বললে, তুমি আমার কেউ নও। —ধোঁকা ২. বেশি কিছু চাইনি আমি, আমি তো চেয়েছি আপনার শোকে সফেদ বসন উঠুক আমার গায়ে, তবুও আপনি আমায় কেন এত পোড়ান ? — বেশি কিছু চাইনি ৩. বলেছিলে কথা হবে, যখন আকাশে জাগবে স্বপ্নিল চাঁদ ঝিরঝির বাতাসে নির্জন বারান্দায় নাচবে নারকেল ছায়া…….. —অনুভবে ৪. প্রিয়তম স্বপ্ন, আমি রোজ সুবহে সাদিকের পথে চেয়ে থাকি— তুমি আসবে বলে। প্রতিদিন নিয়ম করে অপেক্ষায় মাতি, কল্পনা সাজাই ; তুমি সত্যি হয়ে আসবে না জেনেও! হয়তো একদিন আসবে— পথ ভুল করে, ভুল সময়ে তাই আমি নজর গেঁথে রই সুবহে সাদিকের পথে। —প্রতীক্ষা অনূভুতি: কবিতা মানেই অন্য রকম অনুভূতি। সেখানে থাকে টানাপোড়েন, ভাঙ্গন, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, বিরহ। জীবনের বহু রঙ রাঙিয়ে সাজানো হয় এটি। একবার যে ডুব দেয় সহজে সে বের হতে পারেনা কবিতার নেশা থেকে, আমিও এর ব্যতিক্রম নয়। এই বইটি হাতে পাবার আনন্দ আমার যদিও একটু বেশি। কারণ বইটি লিখেছেন প্রিয় অনিপু & টাইপোগ্রাফি করেছেন প্রিয় তানিপু। এছাড়াও বইটির প্রচ্ছদ, কাগজের মান, কভারের কালার কম্বিনেশন, বাইন্ডিং, পৃষ্ঠার কোয়ালিটি, সবকিছু সুন্দর এবং প্রশংসনীয়। স্পেশালি পৃষ্ঠার সাজসজ্জা। প্রতিটা কবিতার অন্তর্নিহিত থিমের সাথে মিলিয়ে সেখানে জলছাপের মতো ছবি দেয়া হয়েছে, জাস্ট অসাধারণ। সর্বশেষ বলবো, কবিতার বই পড়ার সবচেয়ে ভালো সুবিধা হলো একরাশ মুগ্ধতায় ক্ষণিকের জন্য হারিয়ে যাওয়া গহীন জগতে। যারা চান প্রেম বিরহে চষে বেড়াতে, বইটি বিশেষ করে তাদের জন্য। প্রকাশনা সহ লেখিকাও বইটির জন্য রইলো অনেক অনেক শুভকামনা।