20% ছাড়
দ্য কিলিং অব ওসামা
লেখক:
সিমর হার্শ
অনুবাদক:
সোহেলী তাহমিনা
বইটি সম্পর্কে
অ্যাবোটাবাদের অভিযানের গল্প কি পুরোটা বলা হয়েছিল? অনুসন্ধানী সাংবাদিক সিমুর হার্শের প্রশ্নগুলো জানুন।
ক্যাশ অন ডেলিভারি
বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন
নিরাপদ প্যাকেজিং
বইয়ের সুরক্ষায় বিশেষ প্যাকেজিং
সারাদেশে হোম ডেলিভারি
দ্রুততম সময়ে কুরিয়ার ডেলিভারি
২০১১ সালের মে মাসে অ্যাবোটাবাদের এক বাড়িতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান—ঘোষণা এল, ওসামা বিন লাদেন নিহত। বিশ্ব যে সরকারি বিবরণ শুনেছিল, সেটিই কি ঘটনার সম্পূর্ণ ছবি? অনুসন্ধানী সাংবাদিক সেমুর হার্শ এই প্রশ্নকে সামনে এনেছেন।
অভিযানের প্রস্তুতি, গোয়েন্দা তথ্য, পাকিস্তানের ভূমিকা ও ওয়াশিংটনের বক্তব্যের ফাঁকফোকর নিয়ে লেখকের বিকল্প অনুসন্ধান সাজানো হয়েছে বইটিতে। এটি প্রচলিত বিবরণকে চ্যালেঞ্জ করা একটি বিতর্কিত সাংবাদিকতামূলক বয়ান, প্রতিষ্ঠিত সত্যের চূড়ান্ত রায় নয়। ক্ষমতা, গোপনীয়তা ও সংবাদ-রাজনীতির সংযোগ বুঝতে পাঠককে নতুনভাবে ভাবাবে।
আপনার পড়ার তালিকা পূর্ণাঙ্গ করুন
একসঙ্গে কিনতে পারেন
পছন্দের বইগুলো নির্বাচন করুন। শুধুমাত্র টিক দেওয়া বইগুলোই কার্টে যুক্ত হবে।
সম্পর্কিত বইসমূহ
আরও পড়তে পারেন
এই বিষয়ের আরও কিছু সেরা বই
৳224
৳280

kabbo –
ওসামা বিন লাদেন। শুধু একটি নামই নয়, মার্কিনিদের কাছে এ ছিলো এক মুর্তিয়মান আতঙ্কের নাম। হয়তোবা ওসামার মৃত্যুও সেই আতঙ্ক থেকে মার্কিনিদের রেহাই দিতে পারেনি। তাই যুক্তরাষ্ট্র ওসামাকে হত্যা করার পর বিভিন্ন রকমের গালগপ্পো আম জনতাকে খাওয়াচ্ছিলো। ওসামার মৃত্যু নিয়ে বেশ কিছু থিওরি বাতাসে উড়ে বেড়ায়। মৃত্যুর পর ওসামার লাশের কি হলো এটা নিয়ে যেমন ওসামার এক স্ত্রীর স্ট্যাটমেন্ট আছে, তেমনি আছে বারাক ওবামার স্ট্যাটমেন্টও। আবার অনেকেও থিওরি তো এটাও বলতে চায় ওসামাকে নাকি এখনো হত্যাই করা হয়নি। এধরনের অনেক থিওরির সাথে আরও একটু শক্তপোক্ত থিওরি আছে, যাকে সিমর হার্শ থিওরি বলা হয়। এই বইটির লেখক সিমর হার্শ পেশায় একজন সাংবাদিক। তিনি ওসামার মৃত্যু নাটক নিয়ে নিজের থিওরি আলোওনার পাশাপাশি বিশ্বরাজনিতির আরও অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন বইটিতে। বইটির অনুবাদ খুবই ভালো হয়েছে। তবে বইটি একটু কঠিন করেই লিখেছেন লেখক সিমর হার্শ। তাই পাঠককে বলবো পড়ার সময় অবশ্যই একটু ধৈর্য্য নিয়ে পড়তে বসবেন, এবং বুঝে শুনে পড়বেন। তা না হলে বইটি আপনার মাথার উপর দিয়ে যাবে। হ্যাপি রিডিং।
mohammd –
ধন্যবাদ। না জানা অনেক কিছুই জানতে পারলাম।
abdulla –
ভালো তথ্য জানতে পড়তে পারেন