হোম
/ আত্ম-উন্নয়ন
/ লেখালেখির ১০১টি অনুশীলন
20% ছাড়
লেখালেখির ১০১টি অনুশীলন
লেখক:
মেলিসা ডোনোভান
অনুবাদক:
জহিরুল হক অপি
বইটি সম্পর্কে
লেখক হতে চান? শুধু পরামর্শ নয়—কলম হাতে বসিয়ে দেওয়ার মতো ১০১টি অনুশীলন।
ক্যাশ অন ডেলিভারি
বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন
নিরাপদ প্যাকেজিং
বইয়ের সুরক্ষায় বিশেষ প্যাকেজিং
সারাদেশে হোম ডেলিভারি
দ্রুততম সময়ে কুরিয়ার ডেলিভারি
লেখক হতে চান, কিন্তু সাদা কাগজের সামনে বসে শব্দই খুঁজে পান না? ভাবনা থেকে লেখা তৈরির সবচেয়ে ভালো পথ অনেক সময় আরও একটি উপদেশ শোনা নয়—কলম হাতে অনুশীলন শুরু করা। ‘লেখালেখির ১০১টি অনুশীলন’ ঠিক সেই কাজটাই করায়।
ফিকশন, কবিতা, সৃজনশীল গদ্য ও নন-ফিকশনের বৈচিত্র্যময় কাজের মাধ্যমে মেলিসা ডোনোভান লেখার পেশি শক্ত করার সুযোগ দিয়েছেন। প্রতিটি অনুশীলনে রয়েছে দিকনির্দেশনা ও নতুনভাবে চেষ্টা করার জায়গা। শুধু পড়ে শেষ করার বই নয় এটি—নোটবুক পাশে রেখে প্রতিদিন অল্প করে নিজের লেখকসত্তাকে তৈরি করার সঙ্গী।
আপনার পড়ার তালিকা পূর্ণাঙ্গ করুন
একসঙ্গে কিনতে পারেন
পছন্দের বইগুলো নির্বাচন করুন। শুধুমাত্র টিক দেওয়া বইগুলোই কার্টে যুক্ত হবে।
সম্পর্কিত বইসমূহ
আরও পড়তে পারেন
এই বিষয়ের আরও কিছু সেরা বই
৳240
৳300

Zakia –
এক কোথায় অসাধারণ একটি বই। এমন একটি বইয়েরই অপেক্ষায় ছিলাম। বাংলায় এই বিষয়ে এতো ভালো বই আর একটিও নেই।
Kabil –
মেলিসা ডোনাভান আসলেই অসাধারণ লেখেছেন। বাংলাভাষায় এমন অদ্বিতীয় বই আমার নজরে পড়ে নি। লেখক হতে চান কিংবা যিনি লেখক তাদের সবার জন্যেই খুবই ভালো হবে বই। এমনসব নির্দেশনা ও অনুশীলন আছে বইটিতে আমি অভিভূত।
Tuly –
আপনি যদি লেখক হতে চান, বা লেখক হয়ে থাকেন, তাহলে এই বইটি আপনি দয়াকরে পড়ুন। যদি আপনি চান যে আপনার লেখার নাম ভালো হোক, তাহলে এটা আপনাকে পড়তেই হবে। কেনো এতো জোর দিয়ে বলছি, সেটা এই বইটা না পড়লে বুঝবেন না। দারুন একটি বই। মাস্ট রীড।
Sadman –
ডাক্তার হতে চান, কিন্তু কীভাবে? স্রেফ নিজের মনমতো যা মন চায় তাই প্রেসক্রিপশনে লিখে দিলেই ডাক্তার যেমন না তেমনই সাদা খাতায় কলম চালালেই লেখক না। লেখক হতে হলে অনেক পড়তে হয় জানতে হয়। কিন্তু সত্য বলতে আমাদের লেখকেরা লেখালেখির সব ধরনের সাথে পরিচিত তো? যদি আপনি পরিচিত না হোন তবে আপনার জন্য বইটি পারফেক্ট। আর যদি সবই নখদর্পণে থাকে তবুও বইটি আপনার জন্য জরুরী। কারণ বইটিতে মেলিসা প্রতিটি জনরার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি অনুশীলন দিয়েছেন। আপনি এই বইয়ের নিয়মানুসারে অনুশীলন করলে ভালো লেখক হিসেবে নাম কুড়াতে পারবেন। পাশাপাশি আয়ের সুযোগ তো আছেই!
Faysal Al Mamun –
যারা লিখতে চায় তাদের জন্য তথ্যবহুল
Fakhrul –
বইটি আসলেই অনেক সুন্দর করে সাজানো গোছানো ভাবে লেখা। অনেক জনরা সম্পর্কে ধারণা পেলাম।